সাংবাদিকদের নিরাপত্তা, ন্যায্য মজুরি, স্বাধীনতা ও মর্যাদা প্রতিষ্ঠায় আমাদের অঙ্গীকার — একসাথে লড়াই, একসাথে জয়
অরাজনৈতিক সাংবাদিক সংগঠন - সাংবাদিকদের পেশাগত অধিকার ও নিরাপত্তার জন্য কাজ করছি
২০২৪ সালে প্রতিষ্ঠিত জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি বাংলাদেশের সাংবাদিকতা পেশার গৌরবময় অগ্রযাত্রার এক অনন্য অধ্যায়। এই অরাজনৈতিক, অলাভজনক সংগঠনটি দেশের গণমাধ্যম কর্মীদের আইনি অধিকার, পেশাগত নিরাপত্তা, ন্যায্য মজুরি ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষায় নিরলসভাবে কাজ করে চলেছে।
আমাদের লক্ষ্য: একটি স্বাধীন, নিরাপদ ও মর্যাদাপূর্ণ সাংবাদিকতা পরিবেশ গড়ে তোলা যেখানে প্রতিটি সাংবাদিক ন্যায়বিচার ও সুরক্ষা পায়।
আমাদের প্রত্যাশা: একটি গণতান্ত্রিক সমাজ যেখানে সত্য প্রকাশের জন্য কোনো সাংবাদিককে হয়রানি, নির্যাতন বা ভয়ের মুখোমুখি হতে হয় না।
আমাদের অঙ্গীকার: সাংবাদিকদের পেশাগত, আইনি ও সামাজিক অধিকার প্রতিষ্ঠায় সরকার, মালিকপক্ষ ও সংশ্লিষ্ট সকলের সাথে সংলাপ চালিয়ে যাওয়া।
আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, স্বাধীন ও নির্ভীক গণমাধ্যমই প্রকৃত গণতন্ত্রের ভিত্তি। আমাদের কাজ শুধু সাংবাদিকদের অধিকার রক্ষার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে মজবুত করাও আমাদের অন্যতম লক্ষ্য। সাংবাদিকতার মর্যাদা ও স্বাধীনতা রক্ষায় আমাদের এই যাত্রায় আপনার সমর্থন ও অংশগ্রহণ কামনা করি।
সাংবাদিকদের অধিকার রক্ষায় বহুমুখী কার্যক্রম ও সামাজিক দায়বদ্ধতা
সাংবাদিক নির্যাতন, মামলা ও হয়রানির শিকার সাংবাদিকদের জন্য বিনামূল্যে আইনি পরামর্শ, আদালতে প্রতিনিধিত্ব এবং মামলা পরিচালনা সহায়তা প্রদান। আমাদের আইনজীবী টিম প্রতি বছর ১০০+ সাংবাদিককে আইনি সহায়তা প্রদান করে থাকে।
ডিজিটাল নিরাপত্তা, Investigative Journalism, মিডিয়া আইন ও নীতিশাস্ত্র, সাইবার অপরাধ প্রতিরোধ এবং জরুরি পরিস্থিতিতে রিপোর্টিং বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ কর্মশালার আয়োজন। আমরা প্রতি বছর ৫০০+ সাংবাদিককে প্রশিক্ষণ প্রদান করি।
সাংবাদিক নিরাপত্তা, মজুরি বৈষম্য, মিডিয়া স্বাধীনতা ও নারী সাংবাদিকদের চ্যালেঞ্জ বিষয়ে নিয়মিত গবেষণা পরিচালনা এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিবেদন প্রকাশ। আমাদের গবেষণা নীতিনির্ধারকদের সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রশিক্ষণ, মানববন্ধন, সেমিনার ও গবেষণা অনুষ্ঠানের সর্বশেষ ঝলক — সাংবাদিকদের পাশে আমরা সবসময়
জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটির উদ্যেগে নিজ কার্যালয়ে মাদক বিরোà¦...